উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
চ্যানেল আইয়ের জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ‘টু দ্য পয়েন্ট’ ও ‘স্ট্রেইট কাট’সহ একাধিক অনুষ্ঠানের উপস্থাপনার মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিত মুখ।শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলা মোটর এলাকায় একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে তাদের আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়।দীপ্তি চৌধুরীর স্বামীর নাম ড. মুশতাক ইবনে আইয়ুব। তিনি একজন শিক্ষক ও গবেষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।দীপ্তি চৌধুরী জানান, এটি তাদের আকদ অনুষ্ঠান ছিল। পরবর্তীতে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।নবদম্পতি সবার কাছে দোয়া কামনা করেছেন।