উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন। শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”তিনি তার পোস্টে একটি ছবিও যুক্ত করেন। ছবির তথ্য অনুযায়ী, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে তিনি চিত্রনায়ক শাকিব খানকে ট্যাগ করেছেন।এদিকে বুবলীর কন্যাসন্তানের আগমনের খবর প্রকাশের পর থেকেই চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ে হয় বলে তিনি নিজেই জানিয়েছিলেন। পরবর্তীতে ২০২২ সালের ৩ অক্টোবর ফেসবুক পোস্টে তিনি তাদের বিয়ের তারিখ প্রকাশ করেন। একই পোস্টে তিনি জানান, ২১ মার্চ ২০২০ সালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়।