উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরুকে ঘিরে নতুন করে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, ভারতীয় ঐতিহ্যে গরু “মা” হিসেবে পূজনীয় এবং গোমাতার প্রতি কোনো ধরনের অসম্মান গ্রহণযোগ্য নয়।সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গরুকে পশু হিসেবে উল্লেখ করা মানসিকতার সমস্যা নির্দেশ করে। তার মতে, গরুর সঙ্গে ভারতীয় জনগণের সম্পর্ক গভীর সাংস্কৃতিক ও ঐতিহ্যগত।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু মুসলিম সংগঠন সম্প্রতি গরুকে ভারতের জাতীয় পশু ঘোষণার দাবি তুলেছিল। সেই প্রসঙ্গ টেনে যোগী আদিত্যনাথ বলেন, গরু শুধু একটি পশু নয়, এটি “মাতা” হিসেবে সম্মানিত এবং এই বিশ্বাস ভারতীয় সংস্কৃতির অংশ।তিনি আরও দাবি করেন, গরুকে কেন্দ্র করে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য করা হলে তা দেশের ঐতিহ্যের পরিপন্থী হিসেবে বিবেচিত হয়।একই অনুষ্ঠানে তিনি পাকিস্তান থেকে বাস্তুচ্যুত কিছু পরিবারের জন্য জমির মালিকানার সনদ বিতরণ করেন এবং দেশভাগ-পরবর্তী পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন।