উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
দক্ষিণী চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একের পর এক সফল সিনেমা ও বিজ্ঞাপনী প্রচারণার মাধ্যমে তিনি বর্তমানে ভারতের সবচেয়ে ব্যস্ত ও আলোচিত অভিনেত্রীদের একজন।ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘পুষ্পা’ সিনেমার প্রথম কিস্তির সময়ের তুলনায় বর্তমানে রাশমিকার পারিশ্রমিক কয়েক গুণ বেড়েছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রায় ২ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছিলেন।ছবিটির ব্যাপক সাফল্যের পর তার পারিশ্রমিক বেড়ে প্রতি সিনেমায় প্রায় ৩ কোটি রুপিতে পৌঁছায়। তবে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, বর্তমানে একটি সিনেমার জন্য তিনি প্রায় ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন।যদিও এ বিষয়ে রাশমিকা মান্দানার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবুও বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে তার বাড়তে থাকা জনপ্রিয়তার কারণে এই পারিশ্রমিককে অস্বাভাবিক মনে করছেন না বিশ্লেষকরা।শোনা যাচ্ছে, আসন্ন ‘ককটেল ২’ সিনেমায় শাহিদ কাপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন রাশমিকা। এছাড়া সালমান খানের ‘সিকান্দার’ এবং ধানুশ অভিনীত ‘কুবেরা’ সিনেমাতেও তিনি মোটা অঙ্কের পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েছেন।অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর উত্তর ভারতের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন রাশমিকা। ধারাবাহিক সাফল্যের কারণে তিনি এখন ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় নিজের জায়গা আরও শক্ত করছেন।