উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
প্রশাসনের চলমান রদবদলের অংশ হিসেবে ছয়জন অতিরিক্ত সচিবসহ মোট আট কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার ও মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিক প্রজ্ঞাপন জারি করেছে।নতুন আদেশ অনুযায়ী, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকারকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে মাগুরার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন।ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়েছে।অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়ে, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।সরকারি প্রশাসনে দক্ষতা ও কার্যক্রম আরও গতিশীল করতে এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।