উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Rafi ||
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজ (২ জুন) টানা দ্বিতীয় দিনের মতো মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন চলছে। ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি অংশ। আন্দোলনকারীরা নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানিয়েছেন। একই সঙ্গে কিছু পর্ষদ সদস্যের পদত্যাগ ও ব্যাংকসংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিচারও দাবি করা হচ্ছে। পরিস্থিতি ঘিরে প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এর আগে গতকাল একই দাবিতে বিক্ষোভের সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনার ঘটনাও ঘটে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক জানিয়েছে যে কোনো ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত আন্দোলনের চাপে নয়, আইন ও বিধি অনুযায়ী নেওয়া হবে।