উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের বাবা হান্নান মোল্লা অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হয়েছেন।পরিবারের সদস্যরা জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।হান্নান মোল্লার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম তাকে দেখতে হাসপাতালে যান। তিনি সেখানে হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য সংগ্রহ করেন।এ সময় তিনি হাসপাতালের পরিচালক ও সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে হান্নান মোল্লার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানান।চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে পটাশিয়ামের ঘাটতি ধরা পড়েছে। পাশাপাশি তিনি হৃদপিণ্ডের পর্দার প্রদাহজনিত রোগ ভাইরাল পেরিকার্ডাইটিসে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।বর্তমানে হান্নান মোল্লার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে রোগের প্রকৃতি ও শারীরিক অবস্থার বিস্তারিত জানতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।