উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।রোববার (৩১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে তাসনিম জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং তিনি স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন।তাসনিমের বরাতে একটি সূত্র জানিয়েছে, “প্রেসিডেন্ট পেজেশকিয়ান কোনো পদত্যাগপত্র জমা দেননি। তিনি আজও নিয়মিত দায়িত্ব পালন করেছেন এবং তার নির্ধারিত কর্মসূচিগুলো পরিকল্পনা অনুযায়ী চলবে।”সূত্রটি আরও দাবি করে, প্রেসিডেন্টের পদত্যাগ সংক্রান্ত গুজব উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। এর লক্ষ্য হলো বিভ্রান্তি সৃষ্টি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ইরানের সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করা।একই সূত্রের ভাষ্য অনুযায়ী, কিছু আন্তর্জাতিক গণমাধ্যম যেসব তথাকথিত সূত্রের উদ্ধৃতি দিয়েছে, সেগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।এর আগে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।তবে তাসনিম নিউজের সর্বশেষ প্রতিবেদনের পর এ ধরনের দাবির সত্যতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন পর্যন্ত ইরান সরকারের পক্ষ থেকেও প্রেসিডেন্টের পদত্যাগের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।