উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার রাতে সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।আটক বৃষ্টি মন্ডল ভেন্নাবাড়ী গ্রামের অশোক মন্ডলের মেয়ে বলে জানিয়েছে পুলিশ।জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় মালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ী গ্রামের একটি বন্ধ কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৃষ্টি মন্ডলের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানিয়েছেন যে, তিনি দীর্ঘদিন ধরে তার বোনের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।ডিবি পুলিশ আরও জানায়, এ ঘটনায় বৃষ্টি মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।