উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Ekramul Karim , Desk Reporter ||
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। রোববার (৩১ মে) দলটি যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছাবে বলে জানা গেছে।এরপর ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত সেখানে অনুশীলন করবে লিওনেল স্কালোনির দল। প্রস্তুতির অংশ হিসেবে ৫ জুন টেক্সাসের উদ্দেশে যাত্রা করবে আর্জেন্টিনা।৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৮ জুন দলটি আলাবামার উদ্দেশে রওনা দেবে।সেখানে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে নেবে দলটি।এর আগে ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে আছেন লিওনেল মেসি, যিনি এবার ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন।স্কোয়াডে আরও আছেন হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো ডি পলসহ একঝাঁক তারকা ফুটবলার।বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরুর এই সূচি আর্জেন্টিনা শিবিরে নতুন করে উচ্ছ্বাস তৈরি করেছে।