উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Rafi ||
রাজধানীর যানজট কমানোর লক্ষ্য নিয়ে শুরু হওয়া বিআরটি প্রকল্প এখন দেশের অবকাঠামো পরিকল্পনার অন্যতম ব্যর্থ উদাহরণ হিসেবে আলোচনায় এসেছে। বুয়েটের বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার ত্রুটি, নকশাগত দুর্বলতা, সমন্বয়হীনতা ও জবাবদিহির অভাব প্রকল্পটিকে এই অবস্থায় নিয়ে এসেছে। তারা বিআরটি কার্যক্রম বাতিল করে বিদ্যমান অবকাঠামোকে উন্নত মহাসড়ক হিসেবে ব্যবহারের সুপারিশ করেছেন। এদিকে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, প্রকল্প বাতিল অথবা নতুন বিনিয়োগ—দুই বিকল্পই বিবেচনায় রয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত নির্মিত ১৫টি স্টেশনের কোনোটি এখনো পুরোপুরি চালু হয়নি। অনেক স্থাপনায় জং ধরেছে, অচল হয়ে আছে চলন্ত সিঁড়ি। দীর্ঘ নির্মাণকাজে ভোগান্তির কথা স্মরণ করে পরিবহন চালকরা বলছেন, বিআরটি প্রকল্পের দুর্ভোগ এখনো শেষ হয়নি। ফলে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।