উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Rafi ||
বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে সমর্থকদের বড় স্বস্তি ও আত্মবিশ্বাসের বার্তা দিল ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে হারিয়ে দারুণ ছন্দে থাকার প্রমাণ দিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শুরুতেই গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, পরে কাসেমিরো ব্যবধান বাড়ান। তবে আসল ঝড় আসে দ্বিতীয়ার্ধে, যখন একসঙ্গে ১০ খেলোয়াড় বদলে ৪-৩-৩ ফরমেশনে দল সাজান আনচেলত্তি। এরপর রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো ও দানিলোর গোলের সুবাদে বড় জয় নিশ্চিত করে ব্রাজিল। ছয় গোলের জয়ে উচ্ছ্বসিত হলেও প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন আনচেলত্তি। তাঁর মতে, দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকাটা ইতিবাচক। বিশ্বকাপের আগে এই জয় ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দিলেও চূড়ান্ত কৌশল নিয়ে রহস্য বজায় রাখতে চাইছেন ইতালিয়ান এই কোচ।