উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দগ্ধ শ্রমিকরা হলেন সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।সহকর্মী আল-আমিন হোসেন জানান, সকালে শ্রমিকরা স্টিল মিলের বয়লার মেশিনে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় বয়লারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে গলিত লোহা চারদিকে ছিটকে পড়ে এবং এতে তিন শ্রমিক দগ্ধ হন। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সাব্বির হোসেনের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জল হোসেনের ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের ১ শতাংশ অংশ পুড়ে গেছে।তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে মাজেদ হোসেনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সাব্বির ও তোফাজ্জলকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।