উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আগামী ১ জুন থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচারকার্য শুরু হবে। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।বুধবার (২৭ মে) বিকেলে ঝিনাইদহের শৈলকূপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে মেধা ও মনন মঞ্চ আয়োজিত ‘মেধা ও মনন উৎসব’-এর সমাপনী ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, “রামিসার বাবা বলেছিলেন, তিনি বিচার চান না। সেই হতাশার জবাবে আমি বলেছিলাম, এই হত্যাকাণ্ডের বিচারই হবে তার হতাশার শেষ।”তিনি আরও বলেন, “এক সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে বলা হয়েছিল। তবে তারও আগেই পুলিশ চার্জশিট জমা দিয়েছে। দ্রুত সময়ের মধ্যেই বিচারকাজ শুরু হবে।”মন্ত্রী জানান, আলোচিত এই মামলার বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।