উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Rafi ||
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজের ঘটনায় এক ওয়ার্ডে চিকিৎসাধীন ৬ নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি বুধবার (২৭ মে) ভোররাত থেকে সকালে ঘটে বলে জানিয়েছে পুলিশ ও বিভিন্ন গণমাধ্যম। ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালের একটি এসি সিস্টেমে ত্রুটি থেকে গ্যাস লিকেজ হয় এবং পরে শিশুদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে শিশুদের অসুস্থতা দেখা দিলে তাদের এনআইসিইউতে নেওয়া হয়। পরে একে একে ৬ নবজাতকের মৃত্যু হয়। তবে এসির গ্যাস লিকেজই সরাসরি মৃত্যুর কারণ কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং পুলিশের ক্রাইমসিন ইউনিটও তদন্ত করছে।