উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চিঠিতে বলা হয়েছে, ঈদের দিনসহ ঈদের আগের সাত দিন এবং পরের পাঁচ দিন—অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক চালু থাকবে।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।