উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে তার জবাব আরও কঠোর ও শক্তিশালী হবে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফাজল শেখারচি বলেছেন, ভবিষ্যতে সংঘাত শুরু হলে ইরানের প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারসের বরাতে জানা গেছে, শেখারচি বলেছেন—আবার যুদ্ধ শুরু হলে ইরানের পাল্টা প্রতিক্রিয়া হবে আরও ব্যাপক, ভারী ও শক্তিশালী।এর আগে ফারস দাবি করে, হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপের দক্ষিণাঞ্চলে একটি ইরানি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান। ওই হামলায় কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছেন বলেও দাবি করা হয়।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া জানালে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। এদিকে চলমান সংঘাত বন্ধে পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা চলছে। যুদ্ধবিরতি ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও নতুন হামলার অভিযোগ ও পাল্টা হুমকিতে পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে।