উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Rafi ||
ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে “অশোভনীয়” বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, ঘটনাটি এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে। সোমবার চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী আরও বলেন, এমন আচরণ কেউ কামনা করে না এবং এটি শোভনীয় নয়। উল্লেখ্য, গত শুক্রবার ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ডিম, ইট-পাটকেল নিক্ষেপ ও হকিস্টিক দিয়ে হামলার অভিযোগ করেছে এনসিপি।