উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Rafi ||
রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ও কান্নায় ভেঙে পড়েছেন বাসিন্দারা। সোমবার সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট টানা প্রায় দুই ঘণ্টা কাজ করে। পরে রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক পরিবার ঘর থেকে কিছুই বের করতে পারেনি। মুহূর্তেই পুড়ে যায় বসতির অসংখ্য ঘরবাড়ি ও মানুষের সামান্য সঞ্চয়। খোলা আকাশের নিচে বসে অনেককে আহাজারি করতে দেখা গেছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, বস্তির ঘরগুলো দাহ্য উপকরণে তৈরি হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। পাশাপাশি পর্যাপ্ত পানির অভাবও আগুন নেভানোর কাজে বাধা সৃষ্টি করে।