উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Rafi ||
কয়েক দিনের টানা তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। এতে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।সোমবার (২৫ মে) সকাল থেকেই ঢাকার আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। এর সঙ্গে শুরু হয় দমকা ও ঝোড়ো হাওয়া, যা তাপমাত্রা ও অস্বস্তিকর গরম কিছুটা কমিয়ে দেয়।কুড়িল বিশ্বরোড, বাড্ডা, রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।