উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
Rafi, Video editor ||
রাজধানীর মিরপুরে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ জিসান আলম (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর বারেক মোল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার মিরপুর থানাধীন ৬০ ফিট রোডে বারেক মোল্লা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিসান আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০ হাজার টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতার জিসানের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।