উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। রবিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো ওই বার্তায় বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারার ক্ষমতাবলে খুরশীদ আলমকে ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ড. জোবায়দুর রহমান পদত্যাগ করেন। পরবর্তীতে গত ২৩ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভায় খুরশীদ আলমকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়েছিল। উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারান খুরশীদ আলম।