উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে রাজি নয় বলে জানিয়েছে ইরান। রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান।ইরানি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতা আলোচনায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত ছিল না। বিষয়টি চূড়ান্ত চুক্তির আলোচনায় তোলা হবে। ফলে সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নির্দেশ দেন, কোনো অবস্থাতেই দেশের উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে ইরানের এই ইউরেনিয়াম মজুত ধ্বংস করবে।সম্প্রতি নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম সমর্পণে রাজি হয়েছে। তবে ইরানি সূত্র সেই তথ্য সরাসরি অস্বীকার করেছে।এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, দেশের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া নেওয়া হবে না। তিনি জানান, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত সব সিদ্ধান্ত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাঠামোর মধ্যেই নেওয়া হবে। বিশ্লেষকদের মতে, ইরানের সাম্প্রতিক অবস্থান স্পষ্ট করে যে দেশটির নিরাপত্তা ও পারমাণবিক নীতির চূড়ান্ত নিয়ন্ত্রণ এখনও সর্বোচ্চ নেতার হাতেই রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি ও আঞ্চলিক কূটনীতি নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।