Editorial News 24

তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট, ভোগান্তি

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সড়ক অবরোধ শুরু হয়। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে সৃষ্ট হয় তীব্র যানজট। ভোগান্তিতে পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা। শিক্ষার্থীরা বলছেন, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি […]

আইসিসির লোকসান ৬ হাজার কোটি টাকা

পাকিস্তান ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে আইসিসি পাকিস্তানকে কিছুটা কঠোর আবার কিছুটা নমনীয় অবস্থানে রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে। কারণ ভারত-পাকিস্তান ম্যাচটি টুর্নামেন্টের আয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, এই ম্যাচ না হলে […]

র‍্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সভায় র‍্যাবের নাম ও পোশাক পরিবর্তন–সংক্রান্ত প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়েছে। সংস্থাটিকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ […]

এপস্টিন ফাইল: ক্ষমতা, অপরাধ ও নীরবতার জালে বন্দি এক বৈশ্বিক কেলেঙ্কারি

জেফরি এপস্টিন—একজন ধনকুবের অর্থনীতিবিদ থেকে বিশ্বব্যাপী আলোচিত এক বিতর্কিত নাম। তার মৃত্যুর কয়েক বছর পরও ‘এপস্টিন ফাইল’ ঘিরে আলোচনা থামেনি; বরং নতুন নথি ও আদালতের পর্যবেক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গে বিষয়টি আরও গভীর ও জটিল হয়ে উঠছে। এপস্টিন ফাইল আসলে কী? ‘এপস্টিন ফাইল’ বলতে মূলত সেইসব আদালত নথি, সাক্ষ্য, যোগাযোগ তালিকা ও আর্থিক তথ্যকে বোঝানো হচ্ছে—যেগুলো […]

জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট মঙ্গলবার বাজারে

জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট মঙ্গলবার বাজারে ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যের ব্যাংক নোট আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নোট (১,০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) মুদ্রণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে ১,০০০, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে প্রচলনে এসেছে। এর ধারাবাহিকতায় গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ১০ টাকার নোট মঙ্গলবার থেকে প্রথমবারের মতো বাজারে ছাড়বে। প্রাথমিকভাবে নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে, পরে অন্যান্য কেন্দ্রীয় ব্যাংক অফিস থেকেও বিতরণ করা হবে। নতুন নোটটির আয়তন ১২৩ মিলিমিটার × ৬০ মিলিমিটার। সম্মুখভাগে বাম পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার ছবি রয়েছে। পেছনের অংশে মুদ্রিত হয়েছে ‘গ্রাফিতি ২০২৪’-এর চিত্র। নোটটির রঙে গোলাপির আধিক্য রয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে— সম্মুখভাগের বাঁ পাশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও শাপলার ছবি পেছনের অংশে গ্রাফিতি ২০২৪-এর ছবি জলছাপে রয়েল বেঙ্গল টাইগারের মুখ ইলেকট্রোটাইপ জলছাপে ‘১০’ বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ২ মিলিমিটার চওড়া রং পরিবর্তনশীল নিরাপত্তা সুতা See-Through ইমেজ ও মাইক্রোপ্রিন্ট নোটটি নাড়াচাড়া করলে নিরাপত্তা সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ১০ টাকার নোট বাজারে আসলেও বর্তমানে প্রচলিত সব কাগজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের জন্য ১০ টাকার নমুনা (Specimen) নোটও মুদ্রণ করা হয়েছে, যা বিনিময়যোগ্য নয়। এই নমুনা নোট বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগ, মিরপুর থেকে সংগ্রহ করা যাবে।

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যের ব্যাংক নোট আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নোট (১,০০০, ৫০০, ২০০, ১০০, […]

বিমানের এমডি সাফিকুরসহ ৪ জন কারাগারে

১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীসহ চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এ সিদ্ধান্ত দেন। বাকি দুই আসামি হলেন— শফিকুর রহমানের বাসার দুই […]

জোট প্রার্থীকে বিজয়ী করতে বিএনপির নতুন কমিটি, যা বললেন নুর

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সহযোগিতা না করায়, বিলুপ্ত হওয়া গলাচিপা ও দশমিনা উপজেলার বিএনপি কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়েছে, গলাচিপা উপজেলা বিএনপির ২১ সদস্যের নতুন কমিটিতে সাবেক উপজেলা সভাপতি গোলাম মোস্তফা আহ্বায়ক এবং […]

রিজার্ভে আবারও উর্ধ্বগতি

রিজার্ভে আবারও উর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৪৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার। সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, সোমবার পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৪৮ দশমিক ৯৫ মিলিয়ন বা ২৮ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ দশমিক ০২ বিলিয়ন ডলার। উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুসারে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৪৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার। সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, সোমবার পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৩ […]

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি রুপি ক্ষতি

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি রুপি ক্ষতি নতুন বাজেট ঘোষণার পর ভারতের শেয়ারবাজারে বড় পতন ঘটেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফিউচার্স ও অপশন (এফ অ্যান্ড ও) ট্রেডে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (এসটিটি) বাড়ানোর ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাজার থেকে প্রায় ১০ লাখ কোটি রুপি কমেছে। রোববার (১ ফেব্রুয়ারি) দ্য ইকোনমিকস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শেষে বিএসই সেনসেক্স ১,৫৪৬.৮৪ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ কমে ৮০,৭২২.৯৪ পয়েন্টে নেমেছে। অন্যদিকে এনএসই নিফটি ৫০ সূচক ৪৯৫.২০ পয়েন্ট বা ১.৯৬ শতাংশ হ্রাস পেয়ে ২৪,৮২৫.৪৫ পয়েন্টে লেনদেন শেষ করেছে। এটি গত কয়েক বছরের মধ্যে বাজেট দিনের সবচেয়ে বড় পতন হিসেবে ধরা হচ্ছে। বাজার মূলধনের ক্ষতি প্রায় ১০ লাখ কোটি রুপির কাছাকাছি নেমে গেছে। বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত মূলধন ৯ লাখ ৭২ হাজার কোটি রুপি কমে ৪৫০.১৫ লাখ কোটি রুপিতে নেমেছে। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ফিউচার্সে এসটিটি শূন্য ০.০২ শতাংশ থেকে ০.০৫ শতাংশ এবং অপশন প্রিমিয়াম ও এক্সারসাইজে এসটিটি ০.১০ ও ০.১২৫ শতাংশ থেকে ০.১৫ শতাংশে বৃদ্ধি করা হবে। পদক্ষেপের লক্ষ্য এফ অ্যান্ড ও সেগমেন্টে অতিরিক্ত স্পেকুলেশন কমানো ও ছোট বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা। তবে এর ফলে ব্রোকারেজ, এক্সচেঞ্জ ও ট্রেডিং-সংশ্লিষ্ট স্টকগুলোতে তীব্র বিক্রি হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে এসবিআই, আদানি পোর্টস, বিএইএল, আইটিসি, টাটা স্টিল, হিন্ডালকো, ওএনজিসি সহ অনেক স্টক ৪ থেকে ৬ শতাংশ কমেছে। ব্রোকারেজ ফার্ম যেমন অ্যাঞ্জেল ওয়ান, বিএসই, গ্রো-এর শেয়ার ৮ থেকে ১৩ শতাংশ পর্যন্ত পতন হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বাজেটকে ঐতিহাসিক আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, বাজেট ভারতের সংস্কারের পথে নতুন গতি যোগ করেছে, যুবসমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং রাজস্ব ঘাটতি, মুদ্রাস্ফীতি, উৎপাদন, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর জোর দিয়েছে। এটি বিকশিত ভারতের জন্য শক্তিশালী ভিত্তি রচনা করবে।

নতুন বাজেট ঘোষণার পর ভারতের শেয়ারবাজারে বড় পতন ঘটেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফিউচার্স ও অপশন (এফ অ্যান্ড ও) ট্রেডে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (এসটিটি) বাড়ানোর ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বাজার থেকে প্রায় ১০ লাখ কোটি রুপি কমেছে। রোববার (১ ফেব্রুয়ারি) দ্য ইকোনমিকস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের শেষে বিএসই সেনসেক্স ১,৫৪৬.৮৪ পয়েন্ট […]

ওসমান হাদি হত্যায় রুবেলের দোষ স্বীকার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বন্ধু রুবেল আহমেদ আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। আদালত সূত্রে জানা গেছে, শনিবার রিমান্ড শেষে আসামি রুবেলকে আদালতে হাজির করা হয়। এই […]