Editorial News 24

হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির খুনের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর গ্রেপ্তার করা হয়েছে। তাদের ফেরত দেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করা হলে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত বিষয়, তাই পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করার উপযুক্ত নয়।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গত ৮ মার্চ জানিয়েছিল, গোপন সূত্রে জানা যায় যে দুইজন বাংলাদেশি নাগরিক—রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) ও আলমগীর হোসেন (৩৪)—বাংলাদেশে চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অপরাধের পর অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। তারা বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল।

এসটিএফ তাদের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ঢাকায় ওসমান হাদি খুনের পর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিল। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে এবং উপযুক্ত আদালতে পেশ করা হয়েছে।

পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ সূত্র ও স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, আসামিরা বাস্তবে গত বছরের ২৯ ডিসেম্বরই গ্রেপ্তার হয়েছিল, তবে বিষয়টি সম্প্রতি স্বীকার করা হয়েছে। দেশের তদন্তকারী সংস্থার কর্মকর্তারাও জানিয়েছেন, গ্রেপ্তারের তথ্য তাদের কাছে আগেই ছিল।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন