Editorial News 24

মধ্যপ্রাচ্যের আরও দুই দেশের বাহিনী প্রস্তুত: মোজতবা খামেনি

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “ইরান লড়াই চালিয়ে যাবে এবং শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামি বিপ্লবকে সমর্থন করে এবং নির্দেশ পেলে তারা তাদের কার্যক্রম শুরু করবে।”

বৃহস্পতিবার (১২ মার্চ) সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

মোজতবা খামেনি আরও বলেন, “ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও দায়িত্ব পালন করবে। ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইসলামি বিপ্লবকে সহায়তা করতে চায়।”

তিনি জানান, “ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী হলেও মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করছে এবং এই অভিযান চলবে।”

নতুন সর্বোচ্চ নেতা আরও বলেন, “এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত। অন্যথায় হামলা চালানো হবে।”

ভাষণের শুরুতে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “দেশ যখন আক্রমণের শিকার হয়েছিল, তখন ইরানের সামরিক বাহিনী দেশকে পরাধীন বা বিভক্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে। সাহসী যোদ্ধারা কঠিন সময়েও দেশের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তাদের ভূমিকা দেশের জন্য গুরুত্বপূর্ণ।”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন