লেবাননের ইসলামি প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গ্যালিলি সাগরের পশ্চিমে অবস্থিত ইসরায়েলের ‘স্যামসন বেস’ বা ক্যাম্প শিমশোন নামক সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ২ মার্চ লেবানন এই যুদ্ধে জড়িয়ে পড়ে, যা শুরু হয়েছিল ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পর। এর আগে দেশটিতে ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে, কিন্তু হিজবুল্লাহ তখন প্রতিক্রিয়া জানায়নি। ইরানের সমর্থনে তারা পরবর্তীতে পাল্টা জবাব দিতে শুরু করে।
সূত্র: আলজাজিরা








