Editorial News 24

ইরানের পক্ষে পোস্ট করায় বাহরাইনে বাংলাদেশিসহ ৬ প্রবাসী গ্রেপ্তার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরানের পক্ষে পোস্ট করার অভিযোগে বাহরাইন পুলিশ ৬ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন বাংলাদেশি, বাকি ৫ জন পাকিস্তানি নাগরিক।

গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর।
সোমবার (৯ মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য নিশ্চিত করেছে বাহরাইন নিউজ এজেন্সি।

গ্রেপ্তারের ঘটনা ঘটেছে বাহরাইনের অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেটের মাধ্যমে, যা জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে কাজ করে।

বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা ইরানের আগ্রাসনের পরবর্তী পরিস্থিতি সম্পর্কিত ভিডিও ধারণ, প্রকাশ বা পুনরায় শেয়ার করার মাধ্যমে দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।

সূত্র: দ্য ডিসেন্ট

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন