Editorial News 24

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্ত্রী–স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সম্পদ বিবরণী প্রকাশ করে। প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাঁদের স্ত্রী–স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী জনসমক্ষে আনা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এই সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট লিংকের মাধ্যমে সম্পূর্ণ বিবরণী দেখা যাবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মাথায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন, তাঁর সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ দ্রুত প্রকাশ করা হবে। সে সময় তিনি বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং পর্যায়ক্রমে এই প্রক্রিয়া সব সরকারি কর্মকর্তার জন্য নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন