Editorial News 24

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গেজেট প্রকাশ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

রাজধানীর সাতটি ঐতিহ্যবাহী সরকারি কলেজকে একত্রিত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ৮ ফেব্রুয়ারি এই অধ্যাদেশ জারি করেন। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ সংযুক্ত হবে।

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত কলেজগুলোর নিজস্ব নাম, ঐতিহ্য ও সম্পত্তি আগের মতোই বজায় থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে ভাড়া বা উপযুক্ত ভবনে পরিচালিত হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে শিক্ষাদান, সনদ প্রদান, গবেষণা, প্রশিক্ষণ ও শিল্প-একাডেমি সংযোগের কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদে থাকবেন আচার্য, যিনি রাষ্ট্রপতির পদাধিকারভলে দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, প্রভোস্ট ও গ্রন্থাগারিক। শিক্ষার তদারকিতে ‘একাডেমিক কাউন্সিল’ ও ‘সিন্ডিকেট’ কার্যকর থাকবে। এছাড়া আধুনিক ছাত্র-শিক্ষক কেন্দ্র ও নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনও নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে এবং মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর একাডেমিক ও আর্থিক কার্যক্রমের তদারকি করবে। এর আগে ইউজিসি গত বছরের ২৬ মার্চ নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল এবং নভেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি প্রত্যাহার করা হয়েছিল।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন