Editorial News 24

আইসিসির লোকসান ৬ হাজার কোটি টাকা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

পাকিস্তান ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে আইসিসি পাকিস্তানকে কিছুটা কঠোর আবার কিছুটা নমনীয় অবস্থানে রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছে। কারণ ভারত-পাকিস্তান ম্যাচটি টুর্নামেন্টের আয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, এই ম্যাচ না হলে আইসিসির ক্ষতির পরিমাণ প্রায় ৬ হাজার ১২০ কোটি টাকা পৌঁছাতে পারে। ধারণা করা হচ্ছে, এ অঙ্ক পুরো টুর্নামেন্টের বাজারমূল্যের থেকেও বেশি। ম্যাচ না হলে ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠানগুলো শুরুতেই বড় ক্ষতির সম্মুখীন হবে, যা পরে আইসিসি এবং অন্যান্য সদস্য দেশেও প্রভাব ফেলবে। বিশেষ করে ছোট দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, যাদের আয়ের বড় অংশই আইসিসির লভ্যাংশের ওপর নির্ভরশীল।

২০০৭ সালের বিশ্বকাপের পর থেকে আইসিসি নিশ্চিত করেছে যে, প্রতিটি টুর্নামেন্টে অন্তত একবার ভারত-পাকিস্তান ম্যাচ রাখা হবে, কারণ এই ম্যাচেই সর্বাধিক আয়ের সুযোগ থাকে। উদাহরণ হিসেবে, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু ভারত-পাকিস্তান ম্যাচে প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপন বিক্রি হয়েছিল ১২ হাজার ডলারে।

৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া নতুন বিশ্বকাপে জিও-স্টার সম্প্রচারকারী প্রতিষ্ঠান ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপন ২৫–৪০ হাজার ডলারে বিক্রি করার পরিকল্পনা করেছে। কোনো কারণে যদি ম্যাচটি না হয়, পুরো ক্ষতির মুখে পড়বে সম্প্রচার প্রতিষ্ঠানটি।

ক্ষতির প্রভাবের ভাগ:

  • সম্প্রচার প্রতিষ্ঠান: শুধুমাত্র বিজ্ঞাপন থেকে প্রায় ৩০০ কোটি রুপি (৪৫০ কোটি টাকা) আয় হারাতে পারে। ওটিটি সাবস্ক্রিপশন এবং ডিজিটাল এনগেজমেন্টেও মারাত্মক ক্ষতি হবে।
  • আইসিসি: দুই দলের ম্যাচ না হলে রাজস্বে টান পড়বে, যা সহযোগী দেশগুলোর ক্রিকেট উন্নয়নের ওপর প্রভাব ফেলবে।
  • পিসিবি: আইসিসির বার্ষিক রাজস্বের ৫.৭৫% (৩৪৫ কোটি টাকার বেশি) হারাতে পারে।
  • ভারত: আয়ের বড় অংশ আইসিসি এবং আইপিএল থেকে আসে, তাই সরাসরি ক্ষতি তুলনামূলক কম। তবে সম্প্রচারের দিক থেকে দেশটির চ্যানেলগুলো ক্ষতির মুখে পড়তে পারে।
  • শ্রীলঙ্কা: সহ-আয়োজক হিসেবে দেশের টুরিজম খাতে ক্ষতি হতে পারে, কারণ ম্যাচটি সেখানে হওয়ার কথা ছিল।

এই কারণে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে পুরো টুর্নামেন্টের অর্থনৈতিক চিত্রে বড় প্রভাব পড়বে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন