Editorial News 24

কমলো স্বর্ণের দাম, প্রতি ভরি কত

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

কমলো স্বর্ণের দাম, প্রতি ভরি কত দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দামের হ্রাস হয়েছে ১,৯২৫ টাকা। এতে নতুন দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা প্রতি ভরি। বিশ্ববাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (১ ফেব্রুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।
Picture of Desk Reporter

Desk Reporter

দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দামের হ্রাস হয়েছে ১,৯২৫ টাকা। এতে নতুন দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা প্রতি ভরি।

বিশ্ববাজারে তেজাবি (পাকা) স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (১ ফেব্রুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন