Editorial News 24

জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন মাইলফলক, এলো তৃতীয় সর্বোচ্চ আয়

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

**জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন মাইলফলক, এলো তৃতীয় সর্বোচ্চ আয়** চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে আসা তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এ হিসাবে জানুয়ারিতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ২৩ লাখ ডলার। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় এক বছরের ব্যবধানে প্রবাস আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ প্রবাস আয়। তবে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড রয়েছে গত বছরের মার্চে, সে সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক জানায়, শুধু ২৯ থেকে ৩১ জানুয়ারি—এই তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২ কোটি ৯০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি। বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের পাঠানো এই বাড়তি বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হবে।
Picture of Desk Reporter

Desk Reporter

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি বা ৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে আসা তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এ হিসাবে জানুয়ারিতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ২৩ লাখ ডলার।

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫০ লাখ ডলার। সে তুলনায় এক বছরের ব্যবধানে প্রবাস আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের কোনো এক মাসে সর্বোচ্চ প্রবাস আয়। তবে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড রয়েছে গত বছরের মার্চে, সে সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, শুধু ২৯ থেকে ৩১ জানুয়ারি—এই তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২ কোটি ৯০ লাখ ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ৬০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসীদের পাঠানো এই বাড়তি বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন