Editorial News 24

নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেলসহ যান চলাচলে নিষেধাজ্ঞা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

নির্বাচন ও গণভোট ঘিরে মোটরসাইকেলসহ যান চলাচলে নিষেধাজ্ঞা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ বিষয়ে রোববার (১ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (এক দিন) ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (তিন দিন) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ### যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে ১. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন। ২. জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যান। ৩. বিমানযাত্রী বা তাদের স্বজনদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন (টিকিট বা প্রাসঙ্গিক প্রমাণ প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রী পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত যানবাহন। ৪. প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের জন্য একটি করে যানবাহন, রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে। ৫. সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল, নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদনক্রমে। ৬. নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা অন্য ব্যক্তিদের জন্য মোটরসাইকেল। ৭. জরুরি সেবা হিসেবে বিবেচিত টেলিযোগাযোগ খাতে ব্যবহৃত যানবাহন, বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের অধীনে। ৮. জাতীয় মহাসড়ক, বন্দর ও আন্তঃজেলা বা মহানগরের গুরুত্বপূর্ণ সড়কে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এ ছাড়া উল্লিখিত সময়সূচির মধ্যে প্রয়োজন বিবেচনায় অন্যান্য যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Picture of Desk Reporter

Desk Reporter

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ বিষয়ে রোববার (১ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত (এক দিন) ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (তিন দিন) মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

যেসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে

১. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন এবং অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন।
২. জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনকারী এবং সংবাদপত্র বহনকারী সব ধরনের যান।
৩. বিমানযাত্রী বা তাদের স্বজনদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত যানবাহন (টিকিট বা প্রাসঙ্গিক প্রমাণ প্রদর্শন সাপেক্ষে) এবং দূরপাল্লার যাত্রী পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত যানবাহন।
৪. প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের জন্য একটি করে যানবাহন, রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে।
৫. সাংবাদিক, পর্যবেক্ষক বা জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ও মোটরসাইকেল, নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদনক্রমে।
৬. নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা অন্য ব্যক্তিদের জন্য মোটরসাইকেল।
৭. জরুরি সেবা হিসেবে বিবেচিত টেলিযোগাযোগ খাতে ব্যবহৃত যানবাহন, বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের অধীনে।
৮. জাতীয় মহাসড়ক, বন্দর ও আন্তঃজেলা বা মহানগরের গুরুত্বপূর্ণ সড়কে প্রয়োজন অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিল করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

এ ছাড়া উল্লিখিত সময়সূচির মধ্যে প্রয়োজন বিবেচনায় অন্যান্য যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন