Editorial News 24

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি? তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই তথ্য প্রকাশের পর থেকে বাপ্পিকে নিয়ে সমালোচনা ও আলোচনা চলছে। পরিবহনে চাঁদাবাজি, গার্মেন্টসের ঝুট কাপড়, ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, ফুটপাত-সড়কে অস্থায়ী বাজার বসিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তিনি বিলাসবহুল গাড়িতে চলাফেরা করেন এবং সামনে-পেছনে মোটরসাইকেল ও প্রাইভেটকারের বহর থাকে। প্রভাব ও প্রতিপত্তিতে পল্লবীর অন্যদের ছাড়িয়ে যাওয়া এই ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এক সময় এলাকার মানুষ তাকে পরিচিত ছিলেন ‘ঝুট বাপ্পি’ নামে, এখন ‘পল্লবীর জমিদার’ নামে ডাকা হয়। ঢাকার কর অঞ্চল-৩, সার্কেল-৪৯-এর নিবন্ধিত করদাতা বাপ্পি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় তিনি মিল্ক ভিটা রোডে ৭০০ বর্গফুটের সেমি-পাকা টিনশেড বাড়ির মালিক ছিলেন। বর্তমানে সেখানে তিনতলা ভবন ‘চৌধুরী ভিলা’ নির্মিত হয়েছে। গাড়ির মধ্যে হ্যারিয়ার জিপ ব্যবহার করেন এবং পরিবারের আরও তিনটি গাড়ি রয়েছে। ব্যবসায়িকভাবে তিনি স্মার্ট ফ্যাশন প্রতিষ্ঠানের মালিক এবং ৫০ বিঘা জমির ওপর মেসার্স চৌধুরী অ্যান্ড খান ব্রিকস নামে ব্রিকফিল্ড পরিচালনা করছেন। রাজনৈতিক জীবনে বাপ্পি ২০১২ সালে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হন। ২০১৪ সালে পল্লবী থানা যুবলীগের সভাপতি হন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি দলীয় পদবিও তাকে ক্ষমতাশালী করে তুলেছে। ২০১৯ সালে দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে বাপ্পির সম্পদের হিসাব তলব করা হয়। রাজনৈতিক কর্মকাণ্ডে বিতর্কিত এই কাউন্সিলর ২০২১ সালের ৯ ডিসেম্বর ছাত্রদের ওপর নির্যাতনের ঘটনায় যুবলীগ থেকে বহিষ্কৃত হন, পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা ও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বক্তব্য রাখায় হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, যার মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মোস্তাফিজ মারা যান।
Picture of Desk Reporter

Desk Reporter

তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছিল। এই তথ্য প্রকাশের পর থেকে বাপ্পিকে নিয়ে সমালোচনা ও আলোচনা চলছে।

পরিবহনে চাঁদাবাজি, গার্মেন্টসের ঝুট কাপড়, ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ, ফুটপাত-সড়কে অস্থায়ী বাজার বসিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তিনি বিলাসবহুল গাড়িতে চলাফেরা করেন এবং সামনে-পেছনে মোটরসাইকেল ও প্রাইভেটকারের বহর থাকে। প্রভাব ও প্রতিপত্তিতে পল্লবীর অন্যদের ছাড়িয়ে যাওয়া এই ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এক সময় এলাকার মানুষ তাকে পরিচিত ছিলেন ‘ঝুট বাপ্পি’ নামে, এখন ‘পল্লবীর জমিদার’ নামে ডাকা হয়।

ঢাকার কর অঞ্চল-৩, সার্কেল-৪৯-এর নিবন্ধিত করদাতা বাপ্পি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় তিনি মিল্ক ভিটা রোডে ৭০০ বর্গফুটের সেমি-পাকা টিনশেড বাড়ির মালিক ছিলেন। বর্তমানে সেখানে তিনতলা ভবন ‘চৌধুরী ভিলা’ নির্মিত হয়েছে। গাড়ির মধ্যে হ্যারিয়ার জিপ ব্যবহার করেন এবং পরিবারের আরও তিনটি গাড়ি রয়েছে। ব্যবসায়িকভাবে তিনি স্মার্ট ফ্যাশন প্রতিষ্ঠানের মালিক এবং ৫০ বিঘা জমির ওপর মেসার্স চৌধুরী অ্যান্ড খান ব্রিকস নামে ব্রিকফিল্ড পরিচালনা করছেন।

রাজনৈতিক জীবনে বাপ্পি ২০১২ সালে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হন। ২০১৪ সালে পল্লবী থানা যুবলীগের সভাপতি হন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি দলীয় পদবিও তাকে ক্ষমতাশালী করে তুলেছে। ২০১৯ সালে দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে বাপ্পির সম্পদের হিসাব তলব করা হয়।

রাজনৈতিক কর্মকাণ্ডে বিতর্কিত এই কাউন্সিলর ২০২১ সালের ৯ ডিসেম্বর ছাত্রদের ওপর নির্যাতনের ঘটনায় যুবলীগ থেকে বহিষ্কৃত হন, পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা ও মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়।

হাদি হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বক্তব্য রাখায় হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, যার মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মোস্তাফিজ মারা যান।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন