Editorial News 24

১২৩ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

১২৩ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় ১২৩ বার তারিখ পেছানো হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ৯ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন। সোমবার (৫ জানুয়ারি) প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইর অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আদালতে হাজির থাকলেও প্রতিবেদন জমা দিতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন দিন ধার্য করেন। মামলার ঘটনা প্রসঙ্গে বলা যায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে রুনির বন্ধু তানভীর রহমান সহ আটজনকে। এছাড়া বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ (হুমায়ুন কবির), রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু (মাসুম মিন্টু), কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ-কেও আসামি করা হয়েছে। প্রাথমিকভাবে মামলার তদন্তভার শেরেবাংলা নগর থানার এসআই এর কাছে থাকলেও চার দিন পর এটি ডিবির কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করার পরও রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তভার র্যাবের কাছে যায়। গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। এরপর ১৮ অক্টোবর পিবিআই প্রধানকে আহ্বায়ক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪ সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করে, যা ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার জন্য বলা হয়। তবে এখনো এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি।
Picture of Desk Reporter

Desk Reporter

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় ১২৩ বার তারিখ পেছানো হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ৯ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা ও পিবিআইর অতিরিক্ত এসপি মো. আজিজুল হক আদালতে হাজির থাকলেও প্রতিবেদন জমা দিতে পারেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন দিন ধার্য করেন।

মামলার ঘটনা প্রসঙ্গে বলা যায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে রুনির বন্ধু তানভীর রহমান সহ আটজনকে। এছাড়া বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ (হুমায়ুন কবির), রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু (মাসুম মিন্টু), কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ-কেও আসামি করা হয়েছে।

প্রাথমিকভাবে মামলার তদন্তভার শেরেবাংলা নগর থানার এসআই এর কাছে থাকলেও চার দিন পর এটি ডিবির কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করার পরও রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তভার র্যাবের কাছে যায়।

গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। এরপর ১৮ অক্টোবর পিবিআই প্রধানকে আহ্বায়ক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪ সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করে, যা ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার জন্য বলা হয়। তবে এখনো এই কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন