Editorial News 24

আগামী ৪৮ ঘণ্টায় আফটারশকের আশঙ্কা

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

সিলেটসহ আশপাশে পরপর দুই ভূমিকম্প, আগামী ৪৮ ঘণ্টায় আফটারশকের আশঙ্কা সিলেট ও আশপাশের এলাকায় মধ্যরাতে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় দফা ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো অঞ্চল। পরপর দুটি ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে সোমবার সকাল ৬টার দিকে ফেসবুকে এক পোস্ট দেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। পোস্টে তিনি জানান, আজ ভোরে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্যে একযোগে দুটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং এর প্রায় ৩০ সেকেন্ড পর সংঘটিত দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটি সংলগ্ন মরিগাঁও এলাকায়। মোস্তফা কামাল পলাশ আরও উল্লেখ করেন, আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থলই ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। তিনি বলেন, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পকে মধ্যম মানের হিসেবে ধরা হয়। ফলে এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে কিংবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যেকোনো সক্রিয় ফল্ট লাইনে এ ধরনের আফটারশক ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।
Picture of Desk Reporter

Desk Reporter

সিলেট ও আশপাশের এলাকায় মধ্যরাতে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। এর ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় দফা ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো অঞ্চল।

পরপর দুটি ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে সোমবার সকাল ৬টার দিকে ফেসবুকে এক পোস্ট দেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি জানান, আজ ভোরে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্যে একযোগে দুটি ভূমিকম্প সংঘটিত হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং এর প্রায় ৩০ সেকেন্ড পর সংঘটিত দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটি সংলগ্ন মরিগাঁও এলাকায়।

মোস্তফা কামাল পলাশ আরও উল্লেখ করেন, আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থলই ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

তিনি বলেন, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পকে মধ্যম মানের হিসেবে ধরা হয়। ফলে এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে কিংবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যেকোনো সক্রিয় ফল্ট লাইনে এ ধরনের আফটারশক ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন