Editorial News 24

জিপিএইচ ইস্পাত ও বুয়েটের ‘রাইজ’ চুক্তি সই, কাজ করবে মেধাস্বত্ব নিয়ে

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

Picture of Desk Reporter

Desk Reporter

বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ) এবং জিপিএইচ ইস্পাতের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার রাইজের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সই হয়েছে।

চুক্তির আওতায় জিপিএইচ বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে রাইজকে সহায়তা করবে। যেখানে মেধাস্বত্ব গুরুত্ব, সুবিধা, প্রক্রিয়া ও সংশ্লিষ্ট আইন সম্পর্কে সচেতনতা বাড়ানো হবে, যা ক্রমান্বয়ে সারা দেশে বিস্তার লাভ করবে। এই উদ্যোগটি দেশের জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠনে সহায়ক হওয়ার পাশাপাশি ‘ব্রেইন ড্রেইন’ রোধে ভূমিকা রাখবে। শিক্ষার্থী, শিক্ষক, শিল্প খাত ও সমাজের অন্যান্য অংশের উদ্ভাবকেরা তাঁদের নতুন ধারণা সুরক্ষিত করে প্রোটোটাইপ, উন্নয়ন ও বাণিজ্যিকীকরণের সুযোগ পাবেন; যা অতিরিক্ত আয় ও সামাজিক স্বীকৃতির পথ খুলে দেবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন