Editorial News 24

এনইআইআর চালুর বিরোধিতায় বিটিআরসি ভবনে ভাঙচুর

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

**এনইআইআর চালুর বিরোধিতায় বিটিআরসি ভবনে ভাঙচুর** ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে মোবাইল ফোন ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বিকেল আনুমানিক ৪টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিটিআরসি ভবনসংলগ্ন মসজিদের একাধিক কাচ ভেঙে যায়। হামলার সময় সেখানে কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন—এমন খবর পাওয়া যায়নি। হঠাৎ এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। বিটিআরসির এক কর্মকর্তা কালবেলাকে জানান, হঠাৎ করেই কয়েকশ বিক্ষোভকারী রাস্তা থেকে ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ভবনের বিভিন্ন অংশের কাচ ভেঙে যায়। ছুটি হওয়ার পরও নিরাপত্তাজনিত কারণে তারা ভবন থেকে বের হতে পারছেন না বলে জানান তিনি। এদিকে বিটিআরসি ইতোমধ্যে এনইআইআর কার্যক্রম চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে নতুন করে যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেট বন্ধ করা হবে। উল্লেখ্য, মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অবিক্রিত ও স্টকে থাকা মুঠোফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বুধবার (৩১ ডিসেম্বর) সেই সময়সীমা শেষ হয়।
Picture of Desk Reporter

Desk Reporter

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে মোবাইল ফোন ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বিকেল আনুমানিক ৪টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় বিটিআরসি ভবনসংলগ্ন মসজিদের একাধিক কাচ ভেঙে যায়। হামলার সময় সেখানে কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন—এমন খবর পাওয়া যায়নি।

হঠাৎ এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। বিটিআরসির এক কর্মকর্তা কালবেলাকে জানান, হঠাৎ করেই কয়েকশ বিক্ষোভকারী রাস্তা থেকে ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে ভবনের বিভিন্ন অংশের কাচ ভেঙে যায়। ছুটি হওয়ার পরও নিরাপত্তাজনিত কারণে তারা ভবন থেকে বের হতে পারছেন না বলে জানান তিনি।

এদিকে বিটিআরসি ইতোমধ্যে এনইআইআর কার্যক্রম চালু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কে নতুন করে যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেট বন্ধ করা হবে।

উল্লেখ্য, মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অবিক্রিত ও স্টকে থাকা মুঠোফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। বুধবার (৩১ ডিসেম্বর) সেই সময়সীমা শেষ হয়।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন