Editorial News 24

জকসু নির্বাচন স্থগিত

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

**জকসু নির্বাচন স্থগিত** জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সিন্ডিকেট সভা শেষে এ তথ্য জানান। এর আগে সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে জরুরি সিন্ডিকেট সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা শেষে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জকসু নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। জানা যায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা আয়োজন করে জবি প্রশাসন। সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন–২০০৫’-এ ছাত্র সংসদ সংক্রান্ত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর থেকে একবারও জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা নির্বাচন দাবি জানিয়ে আসছিলেন। আইনি জটিলতা কাটিয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে গত ২৮ অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয়। এরপর গত ৫ ডিসেম্বর নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। প্রথমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২২ ডিসেম্বর। তবে ভূমিকম্পের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় নির্বাচন ৮ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত আজ তা স্থগিত করা হলো।
Picture of Desk Reporter

Desk Reporter

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সিন্ডিকেট সভা শেষে এ তথ্য জানান।

এর আগে সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে জরুরি সিন্ডিকেট সভা ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা শেষে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জকসু নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা আয়োজন করে জবি প্রশাসন। সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন–২০০৫’-এ ছাত্র সংসদ সংক্রান্ত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর থেকে একবারও জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা নির্বাচন দাবি জানিয়ে আসছিলেন। আইনি জটিলতা কাটিয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে গত ২৮ অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয়।

এরপর গত ৫ ডিসেম্বর নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। প্রথমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২২ ডিসেম্বর। তবে ভূমিকম্পের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় নির্বাচন ৮ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত আজ তা স্থগিত করা হলো।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন