Editorial News 24

জন্মদিনে মুক্তি পেল সালমান খানের নতুন সিনেমার টিজার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

**জন্মদিনে মুক্তি পেল সালমান খানের নতুন সিনেমার টিজার** বলিউড মেগাস্টার সালমান খানের ৬০তম জন্মদিনে ভক্তদের জন্য এলো বিশেষ উপহার। তার অভিনীত নতুন সিনেমা **‘দ্য ব্যাটল অফ গালওয়ান’**–এর টিজার মুক্তি পেয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সালমান খান ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় টিজারটি। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে একেবারে ভিন্ন ও গম্ভীর রূপে দেখা গেছে সালমান খানকে। সিনেমাটিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। টিজারটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেন এই তারকা। হ্যাশট্যাগ দিয়ে সিনেমার নাম উল্লেখ করে তিনি লেখেন, *‘টিজার আউট নাও’*। টিজারে সালমান খানকে একজন ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যায়। **‘দ্য ব্যাটল অফ গালওয়ান’** সিনেমাটি ২০২০ সালে ভারত-চীন সীমান্তে সংঘটিত গালওয়ান সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। বিষয়বস্তুর গুরুত্বের কারণে এ সিনেমায় তার অভিনয়ে বিশেষভাবে সিরিয়াস ছিলেন সালমান। উল্লেখ্য, সালমান খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা **‘সিকান্দার’** প্রত্যাশিত সাড়া পায়নি। ফলে **‘দ্য ব্যাটল অফ গালওয়ান’** সিনেমার মাধ্যমেই আবারও বলিউডে বড় ধরনের প্রত্যাবর্তনের আশায় রয়েছেন এই মেগাস্টার।
Picture of Desk Reporter

Desk Reporter

বলিউড মেগাস্টার সালমান খানের ৬০তম জন্মদিনে ভক্তদের জন্য এলো বিশেষ উপহার। তার অভিনীত নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’–এর টিজার মুক্তি পেয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সালমান খান ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় টিজারটি।

১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে একেবারে ভিন্ন ও গম্ভীর রূপে দেখা গেছে সালমান খানকে। সিনেমাটিতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। টিজারটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেন এই তারকা। হ্যাশট্যাগ দিয়ে সিনেমার নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘টিজার আউট নাও’

টিজারে সালমান খানকে একজন ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যায়। ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সিনেমাটি ২০২০ সালে ভারত-চীন সীমান্তে সংঘটিত গালওয়ান সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। বিষয়বস্তুর গুরুত্বের কারণে এ সিনেমায় তার অভিনয়ে বিশেষভাবে সিরিয়াস ছিলেন সালমান।

উল্লেখ্য, সালমান খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ প্রত্যাশিত সাড়া পায়নি। ফলে ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার মাধ্যমেই আবারও বলিউডে বড় ধরনের প্রত্যাবর্তনের আশায় রয়েছেন এই মেগাস্টার।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন