Editorial News 24

বিপিএল নিলাম থেকে বাদ পড়লেন বিজয়সহ ১০ ক্রিকেটার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

বিপিএল নিলাম থেকে বাদ পড়লেন বিজয়সহ ১০ ক্রিকেটার বিপিএলের নিলাম থেকে ফিক্সিং সন্দেহে থাকা ১০ জন ক্রিকেটারের নাম সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রকাশিত নিলাম তালিকায় তাদের কোনো নাম স্থান পায়নি। নামের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মনির হোসেন খান, নিহাদ উজ্জামান এবং আরও দুই বিদেশি ক্রিকেটার। এর আগে বিসিবি জানিয়েছিল, বিপিএলের গত আসরে ফিক্সিং সন্দেহে থাকা খেলোয়াড়দের নিলামের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। শনিবার (২৯ নভেম্বর) নিলামের আগেরদিন প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিজয় ও মোসাদ্দেকসহ ১০ ক্রিকেটারের নাম নেই।
Picture of Desk Reporter

Desk Reporter

বিপিএলের নিলাম থেকে ফিক্সিং সন্দেহে থাকা ১০ জন ক্রিকেটারের নাম সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন প্রকাশিত নিলাম তালিকায় তাদের কোনো নাম স্থান পায়নি।

নামের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মনির হোসেন খান, নিহাদ উজ্জামান এবং আরও দুই বিদেশি ক্রিকেটার।

এর আগে বিসিবি জানিয়েছিল, বিপিএলের গত আসরে ফিক্সিং সন্দেহে থাকা খেলোয়াড়দের নিলামের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। শনিবার (২৯ নভেম্বর) নিলামের আগেরদিন প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিজয় ও মোসাদ্দেকসহ ১০ ক্রিকেটারের নাম নেই।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন