Editorial News 24

১০ ডিসেম্বরের মধ্যেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

১০ ডিসেম্বরের মধ্যেই পদত্যাগ করতে পারেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, নির্বাচনে অংশ নিতে আগাম পদক্ষেপ হিসেবে দু’জনই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৪ বা ৫ ডিসেম্বর মাহফুজ আলম পদত্যাগ করতে পারেন। তাঁর দুই দিন আগে বা পরে পদ ছাড়তে পারেন আসিফ মাহমুদ। গত ৯ নভেম্বর তিনি কুমিল্লার বদলে ঢাকা-১০ আসনে ভোটার হন এবং জানান, তিনি ঢাকা থেকেই নির্বাচন করতে চান। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব।’ অন্যদিকে, ২৮ সেপ্টেম্বর মাহফুজ আলম জানিয়েছিলেন, “পদ ছাড়ব কবে—এখনও অনিশ্চিত।”
Picture of Desk Reporter

Desk Reporter

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ ডিসেম্বরের মধ্যেই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ছাত্র উপদেষ্টাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, নির্বাচনে অংশ নিতে আগাম পদক্ষেপ হিসেবে দু’জনই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৪ বা ৫ ডিসেম্বর মাহফুজ আলম পদত্যাগ করতে পারেন। তাঁর দুই দিন আগে বা পরে পদ ছাড়তে পারেন আসিফ মাহমুদ।

গত ৯ নভেম্বর তিনি কুমিল্লার বদলে ঢাকা-১০ আসনে ভোটার হন এবং জানান, তিনি ঢাকা থেকেই নির্বাচন করতে চান। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব।’

অন্যদিকে, ২৮ সেপ্টেম্বর মাহফুজ আলম জানিয়েছিলেন, “পদ ছাড়ব কবে—এখনও অনিশ্চিত।”

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন