বিপিএলের ১২তম আসর ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়, আর ফাইনাল নির্ধারিত ১৬ জানুয়ারি। বিপিএলের জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০-এরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৫০ জন। স্থানীয় ক্রিকেটার হিসেবে চূড়ান্ত তালিকায় আছেন ১৫৮ জন।
ক্যাটাগরি অনুযায়ী ক্রিকেটারদের তালিকা:
- ক্যাটাগরি ‘এ’ (৬ জন): লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম
- ক্যাটাগরি ‘বি’ (২০ জন): মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৌম্য সরকার, জাকের আলি অনিক সহ আরও ১৩ জন
- ক্যাটাগরি ‘সি’ (১৮ জন): আফিফ হোসেন, রিপন মণ্ডল, সাদমান ইসলাম, মুমিনুল হক, ইবাদত হোসেন, রনি তালুকদার, এনামুল হক বিজয়, সাব্বির রহমান সহ আরও ১০ জন
- ক্যাটাগরি ‘ডি’ (১৯ জন): হাবিবুর রহমান সোহান, নাসির হোসেন, আরাফাত সানি, জিসান আলম, হাসান মুরাদ সহ আরও ১৪ জন
- ক্যাটাগরি ‘ই’ (৩৭ জন): ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, সানজামুল ইসলাম, সোহাগ গাজী, শাহাদাত হোসেন, মুশফিক হাসান সহ আরও ৩১ জন
- ক্যাটাগরি ‘এফ’ (৬৬ জন): অভিষেক দাস, মহিউদ্দিন তারেক, মোহর শেখ, আইচ মোল্লা, মার্শাল আইয়ুব, মেহেদী মারুফ সহ আরও ৬০ জন
বিপিএল গভর্নিং কাউন্সিল এ তালিকা প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার ও সমর্থকদের জন্য সমস্ত তথ্য নিশ্চিত করেছে।








