রাজধানীর মহাখালীতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগেছে। শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বটতলা এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুনের খবর পান ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান নিশ্চিত করেছেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন বাসের পেছন থেকে লেগেছে। যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের সিট ও ইঞ্জিন পুড়ে গেছে। স্থানীয়রা পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে প্রাথমিক ধারণা যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে।








