Editorial News 24

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে শনিবার ফেডারেল পুলিশ গ্রেপ্তার করেছে। তার বাসার সামনে সমর্থকদের পরিকল্পিত সমাবেশ শুরু হওয়ার আগেই এই পদক্ষেপ নেওয়া হয়। অভ্যুত্থানের ষড়যন্ত্র মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে তিনি দীর্ঘদিন গৃহবন্দি ছিলেন। বলসোনারোর আইনজীবী সেলসো ভিলার্দি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। ফেডারেল পুলিশের এক কর্মকর্তা জানান, ব্রাসিলিয়ায় হেফাজতে নেওয়ার পর বলসোনারোর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। রয়টার্সের হাতে পাওয়া আদালতের নথি অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাইস গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তার মতে, বলসোনারোর বাসার সামনে সমর্থকদের ক্যাম্প পুলিশি নজরদারিতে বিঘ্ন ঘটাতে পারে। এছাড়া আগের রাতে তার গোড়ালিতে থাকা ইলেকট্রনিক মনিটরিং ডিভাইসে কারসাজির প্রমাণও মিলেছে। গ্রেপ্তারের পর দেশজুড়ে বলসোনারোর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার এবং ব্যারিকেড বসিয়েছে কর্তৃপক্ষ।
Picture of Desk Reporter

Desk Reporter

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে শনিবার ফেডারেল পুলিশ গ্রেপ্তার করেছে। তার বাসার সামনে সমর্থকদের পরিকল্পিত সমাবেশ শুরু হওয়ার আগেই এই পদক্ষেপ নেওয়া হয়। অভ্যুত্থানের ষড়যন্ত্র মামলায় দণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে তিনি দীর্ঘদিন গৃহবন্দি ছিলেন।

বলসোনারোর আইনজীবী সেলসো ভিলার্দি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। ফেডারেল পুলিশের এক কর্মকর্তা জানান, ব্রাসিলিয়ায় হেফাজতে নেওয়ার পর বলসোনারোর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

রয়টার্সের হাতে পাওয়া আদালতের নথি অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাইস গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তার মতে, বলসোনারোর বাসার সামনে সমর্থকদের ক্যাম্প পুলিশি নজরদারিতে বিঘ্ন ঘটাতে পারে। এছাড়া আগের রাতে তার গোড়ালিতে থাকা ইলেকট্রনিক মনিটরিং ডিভাইসে কারসাজির প্রমাণও মিলেছে।

গ্রেপ্তারের পর দেশজুড়ে বলসোনারোর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার এবং ব্যারিকেড বসিয়েছে কর্তৃপক্ষ।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন