Editorial News 24

মালয়েশিয়ায় তিন দিনব্যাপী আসিয়ান সম্মেলন শুরু, বিশ্বনেতাদের আগমন, গুরুত্বপূর্ণ আলোচনা ও বৈশ্বিক প্রভাব

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

মালয়েশিয়ায় তিন দিনব্যাপী আসিয়ান সম্মেলন শুরু, বিশ্বনেতাদের আগমন, গুরুত্বপূর্ণ আলোচনা ও বৈশ্বিক প্রভাব l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রোববার (২৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট (আসিয়ান) এর তিন দিনব্যাপী সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ার আনোয়ার ইব্রাহিম সভাপতিত্বে সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব’ তুলে ধরা হয়।

সম্মেলনে আসিয়ানের ১০ সদস্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৩০ জন রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি যোগ দেবেন, কারণ দেশটিতে দীপাবলি উৎসব চলছিল।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল পূর্ণ সদস্য হিসেবে পূর্ব তিমুরকে স্বাগত জানানো ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করা। দীর্ঘ ১৪ বছরের প্রচেষ্টার পর দেশটি আসিয়ানের সদস্যপদ অর্জন করেছে।

এবারের সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বসম্পন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তার মধ্যে রয়েছে মিয়ানমারের রাজনৈতিক ও মানবিক সংকট, দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক নিরাপত্তা, চীনের সঙ্গে আচরণবিধি চূড়ান্তকরণ, মার্কিন-চীন প্রতিযোগিতা এবং আসিয়ানের ঐক্য ও কেন্দ্রীয়তা বজায় রাখার কৌশল। এছাড়া গাজার পরিস্থিতি, আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ, ডিজিটাল ইকোনমি ফ্রেমওয়ার্ক, আসিয়ান ট্রেড ইন গুডস এগ্রিমেন্টের সংশোধনী প্রোটোকল, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা, টেকসই পরিকাঠামো বিনিয়োগ, জলবায়ু উদ্যোগ ও অর্থনৈতিক সুবিধা সম্প্রসারণ বিষয়েও আলোচনা হবে।

সম্মেলনের ফাঁকে আসিয়ান তার ডায়ালগ পার্টনারদের সঙ্গে বৈঠক করবে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের পরিকল্পনা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ম্যাক্রো-অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হবে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন