Editorial News 24

মালয়েশিয়ায় নেমেই নাচে মাতলেন ট্রাম্প, ভাইরাল ভিডিওতে হাসছে ইন্টারনেট

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

মালয়েশিয়ায় নেমেই নাচে মাতলেন ট্রাম্প, ভাইরাল ভিডিওতে হাসছে ইন্টারনেট l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

এশিয়া সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২৬ অক্টোবর) সকালে মালয়েশিয়ায় পৌঁছান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি স্থানীয় ঐতিহ্যবাহী নৃত্যশিল্পীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে নেচে ওঠেন, আর সেই দৃশ্য এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান অবতরণের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অভ্যর্থনার সময় স্থানীয় নৃত্যশিল্পীরা ঐতিহ্যবাহী পোশাকে নাচে অংশ নেন, আর তাদের সঙ্গে ছন্দ মিলিয়ে ট্রাম্পকেও হাসিমুখে শরীর দুলিয়ে মঞ্চে দেখা যায়। মুহূর্তের মধ্যেই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকা।

ভিডিওতে দেখা যায়, ট্রাম্প পারফর্মারদের সঙ্গে মুষ্টিবদ্ধ হাতে তাল মিলিয়ে নাচছেন এবং দর্শকদের দিকে হাসিমুখে হাত নাড়ছেন। এসময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার পতাকা হাতে নিয়ে দু’দেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে পতাকা নাড়েন

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ট্রাম্প বর্তমানে তিন দিনব্যাপী সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তিনি এখানে অংশ নেবেন ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন, ত্রয়োদশ আসিয়ান–মার্কিন শীর্ষ সম্মেলন এবং বিংশ পূর্ব এশিয়া সম্মেলনে

সাংস্কৃতিক পর্ব শেষে ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে ‘দ্য বিস্ট’ লিমুজিনে চড়ে সম্মেলনস্থলে যান। মালয়েশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটিতে সফর করা তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট তিনি—এর আগে এসেছিলেন লিন্ডন বি জনসন (১৯৬৬) এবং বারাক ওবামা (২০১৪ ও ২০১৫)

মালয়েশিয়া সফর শেষে ট্রাম্প সোমবার (২৭ অক্টোবর) যাবেন জাপানের টোকিওতে, যেখানে তিনি নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি যাবেন দক্ষিণ কোরিয়ায়, যেখানে এপেক শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন