Editorial News 24

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের শঙ্কা, সরকারের পক্ষপাতিত্ব নিয়ে উদ্বেগ ইসলামী আন্দোলনের

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম আশঙ্কা প্রকাশ করেছেন, সরকারের আচরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে। শনিবার (২৫ অক্টোবর) দলের মাসিক বৈঠকে তিনি এ কথা বলেন। আমির বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড মানে হলো নির্বাচন পরিচালনায় জড়িত কর্মকর্তাদের নিরপেক্ষ মানসিকতা থাকা এবং তার কার্যক্রমে প্রতিফলন দেখা। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি সরকারের আচরণের ওপর নির্ভর করে। কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ডে নির্দিষ্ট কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ন করতে পারে। তিনি আরও বলেন, লন্ডনে বিশেষ দলের সঙ্গে বৈঠক, জাতিসংঘের বৈঠকে তিনটি দলকে নিয়ে যাওয়া, সাম্প্রতিক তিনটি দলকে বিশেষ গুরুত্ব দেওয়া এসব কর্মকাণ্ড মাঠ কর্মকর্তাদের মধ্যে পক্ষপাতিত্বের ধারণা বৃদ্ধি করছে এবং নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চরমোনাই পীর বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দল-নিরপেক্ষ আচরণ করতে হবে। তিনি দেশের সম্প্রতি ঘটে যাওয়া ধারাবাহিক অগ্নিকাণ্ড, ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড উল্লেখ করে বলেন, এগুলো দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। সরকারকে সতর্কভাবে তদন্ত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমির আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও কোনো সুরাহা হয়নি। দ্রুততার সঙ্গে এটি কার্যকর করতে হবে, তাফসিলের আগে গণভোট গ্রহণ করতে হবে এবং গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা সহ অন্যান্য কেন্দ্রীয় সদস্যরা। Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম আশঙ্কা প্রকাশ করেছেন, সরকারের আচরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে। শনিবার (২৫ অক্টোবর) দলের মাসিক বৈঠকে তিনি এ কথা বলেন।

আমির বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড মানে হলো নির্বাচন পরিচালনায় জড়িত কর্মকর্তাদের নিরপেক্ষ মানসিকতা থাকা এবং তার কার্যক্রমে প্রতিফলন দেখা। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গি সরকারের আচরণের ওপর নির্ভর করে। কিন্তু বর্তমান সরকারের কর্মকাণ্ডে নির্দিষ্ট কিছু দলের প্রতি পক্ষপাতিত্ব লক্ষ্য করা যাচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ন করতে পারে।

তিনি আরও বলেন, লন্ডনে বিশেষ দলের সঙ্গে বৈঠক, জাতিসংঘের বৈঠকে তিনটি দলকে নিয়ে যাওয়া, সাম্প্রতিক তিনটি দলকে বিশেষ গুরুত্ব দেওয়া এসব কর্মকাণ্ড মাঠ কর্মকর্তাদের মধ্যে পক্ষপাতিত্বের ধারণা বৃদ্ধি করছে এবং নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চরমোনাই পীর বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দল-নিরপেক্ষ আচরণ করতে হবে। তিনি দেশের সম্প্রতি ঘটে যাওয়া ধারাবাহিক অগ্নিকাণ্ড, ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড উল্লেখ করে বলেন, এগুলো দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। সরকারকে সতর্কভাবে তদন্ত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

আমির আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও কোনো সুরাহা হয়নি। দ্রুততার সঙ্গে এটি কার্যকর করতে হবে, তাফসিলের আগে গণভোট গ্রহণ করতে হবে এবং গণহত্যার বিচার, ফ্যাসিবাদের দোষীদের বিচার নিশ্চিত করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা সহ অন্যান্য কেন্দ্রীয় সদস্যরা।

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন