Editorial News 24

বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ঠিকাদার নিহত

🔔 নতুন তথ্য ও খবর পেতে এখনই আমাদের সোশ্যাল মিডিয়ায় যুক্ত হোন।

বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ঠিকাদার নিহত l Editorial News 24
Picture of Desk Reporter

Desk Reporter

বাগেরহাটে খুলনা–বাগেরহাট মহাসড়কে বাসচাপায় শামীম তালুকদার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী ঠিকাদার নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে দশানী পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম তালুকদার বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতিয়ার তালুকদারের ছেলে

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শরণখোলাগামী ফাল্গুনী পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী শামীম তালুকদারকে পিছন দিক থেকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।”

স্থানীয়রা জানান, মহাসড়কে অতিরিক্ত গতিতে চলাচল এবং ওভারটেকিং প্রতিযোগিতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘন ঘন ঘটছে। এলাকাবাসী দুর্ঘটনা রোধে গতিনিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন

জোরালোভাবে সুপারিশকৃত -

সাম্প্রতিক পোস্ট -

বিজ্ঞাপন

বিশেষ সংবাদ নিয়ে আরও পড়ুন-

বিজ্ঞাপন

রাজনীতি নিয়ে গভীরতর ধারণার জন্য আরও পড়ুন-

🌟 আমাদের সাথে যুক্ত থাকতে এখনই সাবস্ক্রাইব করুন